মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের
ছবি: সংগৃহীত।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। সোমবার বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর মিডল ইস্ট আইয়ের।

বিজ্ঞাপন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, শি জিনপিং বলেন, চীন সবসময় একটি সর্বাত্মক যুদ্ধবিরতি এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে।

তিনি বলেন, জর্ডানসহ আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান জানানো উচিত। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে জর্ডানের ‘অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকার’ কথাও তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট।

ফিলিস্তিন প্রশ্নের একটি ‘সর্বাত্মক, ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের’ আহ্বান জানিয়ে শি জিনপিং বলেন, চীন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা পুনরায় শুরু করার পক্ষে।

এমন সময়ে দুই নেতার বৈঠক হলো, যখন জর্ডান একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার জোট এবং অন্যদিকে ওয়াশিংটন, ইসরাইল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে কঠিন অবস্থানে রয়েছে।

বৈঠকে চীন ও জর্ডান কূটনীতি, বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলসংক্রান্ত বেশ কয়েকটি চুক্তি সই করেছে। এক যৌথ বিবৃতিতে উভয় পক্ষ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারেরও আহ্বান জানিয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন