ডিজিটাল স্টার্টআপের মাধ্যমে বৈষম্যহীন চাকরির সম্ভাবনা

ডিজিটাল স্টার্টআপের মাধ্যমে বৈষম্যহীন চাকরির সম্ভাবনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প (ডিড)। আলোচনার বিষয় ছিল— ‘বাংলাদেশে বৈষম্যহীন চাকরির বাজার তৈরিতে ডিজিটাল স্টার্টআপের ভূমিকা’।

বিজ্ঞাপন

সভায় অংশ নিয়ে দেশের বিভিন্ন ডিজিটাল স্টার্টআপের প্রতিষ্ঠাতারা তাদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা তুলে ধরেন, যেখানে অন্তর্ভুক্তিমূলক ও সমান সুযোগের কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিড প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টার্টআপ অ্যান্ড স্কেলআপ প্রোগ্রামের ন্যাশনাল কোঅর্ডিনেটর আরিফুর রহমান।

AmarDesh_Digital-Stutas-2

প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘ডিজিটাল স্টার্টআপগুলো শুধু প্রযুক্তি বা সেবা দিচ্ছে না, তারা একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন চাকরির বাজার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সবার জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

তিনি আরো বলেন, ‘ডিজিটাল উদ্ভাবন এবং উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে একটি টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন কর্মসংস্থান কাঠামো গড়ে তোলা আমাদের সম্মিলিত লক্ষ্য।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন