স্মুথ গেমিং স্মার্টফোন হট ৭০

তথ্যপ্রযুক্তি ডেস্ক

স্মুথ গেমিং স্মার্টফোন হট ৭০
ছবি: সংগৃহীত

গেমিং এবং প্রতিদিনের ব্যবহারে আরো স্মুথ এবং এনগেজিং অভিজ্ঞতা দিতে নতুন সব ফিচার নিয়ে এসেছে ইনফিনিকস। হট ৭০ স্মার্টফোনটিতে পারফরম্যান্স, ডিসপ্লের স্মুথনেস এবং ব্যাটারির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যারা মোবাইল গেমিং এবং মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য এটি শক্তিশালী অপশন। আগের জেনারেশনগুলোর তুলনায় এই ফোনের প্রসেসর, ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ আরো বৃদ্ধি করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা একটি ব্যালেন্সড এবং রেসপন্সিভ অভিজ্ঞতা পান।

ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট চিপসেট, যা সব ধরনের ব্যবহারের সময় ফোনের স্পিড ঠিক রাখে। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে ভিডিও গেমে ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট করে, যার ফলে গেমের ভিজ্যুয়াল যেমন পরিষ্কার দেখায়, তেমনি রেসপন্স পাওয়া যায় দ্রুত। ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, যা সারা দিন নিশ্চিন্তে ব্যবহারের সুযোগ দেয়। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮,৯৯৯ টাকা এবং ২১,৯৯৯ টাকা।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: