ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার, মামলা ৫৫

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার, মামলা ৫৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৭ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬১ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৫৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪১ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ১০ জন এবং সিটিটিসি কর্তৃক পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, ১টি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেকট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকিটকি, ১টি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন