স্মার্টফোন প্রতিদিন ব্যবহারে সবকিছু কতটা মসৃণভাবে কাজ করে, সেটিই আসল বিষয়। অ্যাপ বদলানো, স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং বা দৈনন্দিন কাজে স্মুথ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেয় ভিভো ওয়াই৫০০। এই স্মুথ অভিজ্ঞতার মূল শক্তি ভিভোর সর্বশেষ অপারেটিং সিস্টেম অরিজিনওএস ৬। এটি অ্যাপ পরিবর্তন, স্ক্রলিং ও মাল্টিটাস্কিংকে আরো দ্রুত ও সাবলীল করে।
এতে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১ দশমিক ৫-কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা দৈনন্দিন কাজে ডিসপ্লেটি আরো প্রাণবন্ত ভিজ্যুয়াল ও মসৃণ অভিজ্ঞতা দেয়। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে আছে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর, যার আনতুতু স্কোর ৬,৮০,০০০। ভিভো ল্যাবের পরীক্ষার তথ্য অনুযায়ী, ভিভো ওয়াই৪০০ ও ভিভো ভি৬০ লাইটে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের তুলনায় এই চিপসেট ৩০ শতাংশ বেশি সার্বিক পারফরম্যান্স, ২৮ শতাংশ উন্নত সিপিইউ পারফরম্যান্স এবং ৪৪ শতাংশ বেশি জিপিইউ পারফরম্যান্স প্রদান করে। দেশের বাজারে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৩,৯৯৯ টাকা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

