ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ শিক্ষার্থী আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ শিক্ষার্থী আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস জানান, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে করে বার্ষিক শিক্ষাসফরে (ট্যুর) কক্সবাজারে যাচ্ছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে বাসটি জিংলাতলী এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের নিচু স্থানে পড়ে যায়। দুর্ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং মহাসড়কে যান চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন