সাইবার সিকিউরিটি সম্মেলন ফিনিক্স সামিট ২০২৫ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয় এই সম্মেলন। চলবে আগামী ২৪ মে পর্যন্ত।
টিম ফিনিক্সের ফাউন্ডার এন্ড চিফ অব রিসার্চ এ এস এম শামিম রেজা এই সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের নামকরণ করা হয়েছে ব্লু ডে। তিনি বলেন, দেশের সাইবার সুরক্ষা রক্ষাকর্মী, গবেষক, নীতিনির্ধারক ও নৈতিক হ্যাকারদের এক ছাদের নিচে এনে একটি নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ গঠনের লক্ষেই আমাদের এই আয়োজন।
শামিম রেজা আরও বলেন, দ্য টিম ফিনিক্স দ্বারা আয়োজিত এই সম্মেলনটি একটি তৃণমূল পর্যায়ের সাইবার সুরক্ষা আন্দোলন, যা ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে।
ফিনিক্স সামিট ২০২৫ হতে যাচ্ছে বাংলাদেশের সাইবার সিকিউরিটি জগতের এক যুগান্তকারী অনুষ্ঠান, যা দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

