ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন, উদ্বিগ্ন পরিবার

ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন, উদ্বিগ্ন পরিবার
বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন

ভারতের উপকূলের কাছে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ‘এমভি ওশান উইনার’ ডুবে যাওয়ার পর থেকে বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার মো. আবদুল্লাহ আল মামুন নিখোঁজ রয়েছেন। তিনি সাতক্ষীরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমতলা এলাকার ডক্টর আব্দুর রহিমের ছেলে।

বিজ্ঞাপন

আল মামুনের বড় ভাই আব্দুল্লাহ আল বাকি বলেন, এখনো কোনো দিক থেকে কোনো আপডেট পাচ্ছি না। ইন্ডিয়ান কোস্টগার্ডের পেজে কখন আপডেট হয়, তারা কোনো ব্রিফিং করে কি না সেটার জন্য অপেক্ষা করছি।

গত বুধবার পরিবারের সঙ্গে মামুনের সর্বশেষ কথা হয়েছিল জানিয়ে তিনি আরো বলেন, শনিবার দুপুরের দিকে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে জাহাজডুবির খবর পান তারা। তবে এখন পর্যন্ত মামুনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে পরিবারের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

আবদুল্লাহ আল মামুনের বন্ধু শাহাদাত আল কাবিজু বলেন, সে আমার খুব কাছের বন্ধু, আমরা একসঙ্গে বড় হয়েছি। নিখোঁজের কোনো আপডেট আমরা এখনো পাইনি। এটি নিয়ে আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কায়সার আজিজ জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ে এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন