সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

সুনামগঞ্জে ভারতীয় শাড়ির একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোর ৩টা ৪০ মিনিটে শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালায় ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. সেলিম রানা। অভিযানে আরো ১০ জন বিজিবি সদস্য অংশ নেন। এ সময় মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত শাড়িগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন