আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তালের বড়া

সুষমা আক্তার

তালের বড়া

চাইলেই শত ব্যস্ততার মধ্যেই তৈরি করে নিতে পারেন তালের পিঠা। এবারের খাবারের অয়োজন সাজানো হয়েছে তালের রস দিয়ে তৈরি কয়েক রকমের সুস্বাদু পিঠা দিয়ে।

উপকরণ : তালের রস দুই কাপ, চালের গুঁড়া তিন কাপ, কোরানো নারকেল ২ কাপ, গুঁড়া দুধ তিন টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, বেকিং পাওডার আধা চা চামচ, পানি পরিমাণমতো, লবণ সামান্য ও তেল ভাজার জন্য পরিমাণমতো।

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি : প্রথমে একটি পাত্রে তালের রস নিয়ে নিন। এবার তাতে একে একে কোরানো নারকেল, চালের গুঁড়া, গুঁড়া দুধ, বেকিং পাউডার, লবণ, চিনি ও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি আধা ঘণ্টা রেখে দিন। এবার একটি প্যানে তেল গরম করে বড়ার আকৃতিতে মিশ্রণটি তেলে দিয়ে সোনালি করে ভেজে নিন। সবশেষে পরিবেশন করুন মজাদার তালের বড়া।

pita
pita

তালের তেলের পিঠা

উপকরণ : তালের রস ২ কাপ, ময়দা ১ কাপ, শুকনো চালের গুঁড়া ১ কাপ, চিনি বা গুড় দেড় কাপ, লবণ সামান্য ও তেল ভাজার জন্য পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি : চালের গুঁড়া একটু ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। এরপর চালের গুঁড়া, ময়দা, চিনি, তালের রস ও লবণ একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি বেশি ঘন হয় তবে অল্প কুসুম গরম পানি দিয়ে ভারী মিশ্রণ তৈরি করে নিতে হবে।

একটি কড়াইয়ে তেল গরম করুন। এবার মিশ্রণটি একটি মাঝারি আকারের গোল চামচ দিয়ে তেলে ছেড়ে দিতে হবে। পিঠা ফুলে ভেসে উঠলে উল্টিয়ে দিন এবং একটি কাঠি দিয়ে ফুটা করে দিন। দুপাশ ভালোভাবে সোনালি করে ভাজা হলে নামিয়ে নিন। এভাবে সব পিঠা তৈরি করে নিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন