ঝালকাঠির রাজাপুরে প্রাইভেট কারের চাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার ঝালকাঠি-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তার বয়স আনুমানিক ৬০ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর প্রাইভেট কারটি দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

