পলাশবাড়ীতে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

পলাশবাড়ীতে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
ছবি: আমার দেশ

‎গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের মাঝিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে পুলিশ জানান, সকালে গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আল হামরা’ নামের একটি যাত্রীবাহী বাস উপজেলার হাইওয়ের মাঝিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ওষুধ কোম্পানির মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের চালক মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান। এতে বাস ও মাইক্রোবাসে থাকা আরও অন্তত ১০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরানোর উদ্যোগ নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন