শিবচরে পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ

শিবচরে পুকুরে ভাসছিল বৃদ্ধের লাশ

মাদারীপুরের শিবচরে একটি পুকুর থেকে রাজ্জাক মাতুব্বর (৯০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজার সড়কসংলগ্ন একটি পুকুরে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

তিনি শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর এলাকার মৃত দলিল উদ্দিন মাতুব্বরের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে লাশ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে নিলখী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

তার ছেলে ইব্রাহিম হোসেন জানিয়েছেন, তার বাবা প্রায়ই বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যেতেন।’

পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিলখী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসরুল বলেন, ‘গতকালও ওই ব্যক্তিকে এখানে ঘোরাফেরা করতে দেখা গেছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন