আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিবেশ অধিদপ্তরে বিশাল নিয়োগ

আতিকুর রহমান নগরী

পরিবেশ অধিদপ্তরে বিশাল নিয়োগ

পরিবেশ অধিদপ্তরে ১৬টি পদে ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রতিষ্ঠানের নাম: পরিবেশ অধিদপ্তর

বিজ্ঞাপন

পদের বিবরণ দেখুন এই লিংকে

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: যে কোনো স্থান

বয়স: ১ অক্টোবর ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। তবে ২, ৩ ও ৭ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২-১২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১৩-১৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন