জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে খোদাই করা হয়েছে কালিমায়ে তাইয়্যেবা—‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে এটি সম্পন্ন হয় বলে মঙ্গলবার বিএনপির ফেসবুক পেইজে জানানো হয়।
শুধু স্পিকারের আসন নয়, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতেও যুক্ত করা হয়েছে দেশের মূলনীতি—‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’।
বিজ্ঞাপন
জাতীয় সংসদের ভাবগাম্ভীর্য রক্ষায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


