চট্টগ্রাম সিটি করপোরেশন ৫টি পদে ১৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু ৪ মে ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ২৩ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
বিজ্ঞাপন
- আবেদন শুরু: ৪ মে ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ
- কর্মস্থল: চট্টগ্রাম
- বয়স: ২ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ নং পদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন চট্টগ্রাম সিটি করপোরেশন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৪ নং পদের জন্য ২২৩ টাকা, ৫ নং পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

