সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে ১৩ পদে নিয়োগ

চাকরি ডেস্ক

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে ১৩ পদে নিয়োগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর ৫টি পদে ১৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ মে রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

বিজ্ঞাপন
  • আবেদন শুরু: ১ মে ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ২০ মে ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: ঢাকা
  • বয়স: ২০ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১-২ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ১১২ টাকা, ৪-৫ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন