পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ, আবেদন শেষ ৪ মে

চাকরি ডেস্ক

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নিয়োগ, আবেদন শেষ ৪ মে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (বাপবিবো) ‘মেডিকেল রিটেইনার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে ইতোমধ্যে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ মে ২০২৬ পর্যন্ত।

পদের তথ্য

বিজ্ঞাপন

পদের নাম: মেডিকেল রিটেইনার

চাকরির ধরন: অস্থায়ী

কর্মস্থল: ঢাকা

প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা

২০২৬ সালের ৯ এপ্রিল তারিখ অনুযায়ী প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন সংক্রান্ত তথ্য

আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০২৬

আবেদন পদ্ধতি: অফলাইনে  

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত কাগজপত্রসহ ডাকযোগে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো

  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • সদ্য তোলা দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি
  • সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রের ফটোকপি
  • নাগরিকত্ব সনদ
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি

আবেদন পাঠানোর ঠিকানা

পরিচালক, কর্মচারী প্রশাসন পরিদপ্তর

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)

সদর দপ্তর ভবন (২য় তলা), নিকুঞ্জ-২

খিলক্ষেত, ঢাকা-১২২৯

আবেদন ফি

আবেদনের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনুকূলে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন সম্পন্ন করার জন্য প্রার্থীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...