১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস-আমির খসরু

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস-আমির খসরু

দুর্নীতির অভিযোগে করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ১২ জনকে খালাস দিয়েছে ঢাকার একটি আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ মুহাম্মদ কামরুল হাসান খানের আদালত তাদের খালাস দিয়ে এ রায় ঘোষণা করে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালে বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রিসংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে এই ১৫টি মামলা দায়ের করা হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন