রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন ১৯ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন ১৯ জনের চাকরির সুযোগ
প্রতীকী ছবি

রাষ্ট্রপতির কার্যালয়ের অধীন জন বিভাগের রাজস্ব খাতভুক্ত ১৬ ও ২০ গ্রেডের পদে ১৯ কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন ২১ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩০ জুলাই বিকাল ৪টা পর্যন্ত। আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: রাষ্ট্রপতির কার্যালয় (জন বিভাগ) 

বিজ্ঞাপন

চাকরির বিবরণ

১. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 

পদসংখ্যা: ৫

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটার মুদ্রাক্ষর গতি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা। 

২. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ১৪

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা

১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 

আবেদন ফি

১ নম্বর পদ: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)

১ নম্বর পদ: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। 

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২১ জুন ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৪টা।

বিস্তারিত দেখুন এই ঠিকানায়। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...