আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ২০ পদে নিয়োগ

চাকরি ডেস্ক

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ২০ পদে নিয়োগ

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ থেকে ২০ গ্রেডের মোট ২০টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন জমার শেষ দিন ৫ এপ্রিল। 

চাকরির বিবরণ

বিজ্ঞাপন

১.পদের নাম: সহকারী পরিচালক (সাধারণ/কর্মচারী/বাজেট ও হিসাব/প্রটোকল ও পাবলিক রিলেশনস/ ডরমিটরি লজিস্টিকস/ মালামাল ও ক্রয়)

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে পদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির অনার্সসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি।

বেতন স্কেল— (গ্রেড-৯) ২২,০০০-৫৩,০৬০ টাকা

২.পদের নাম: ক্যাটালগার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমাসহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।

বেতন স্কেল—(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা

৩.পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল—(গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা

৪.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মুদ্রাক্ষর গতি বাংলা- প্রতি মিনিটে সর্বনিম্ন-২০ শব্দ, ইংরেজি- প্রতি মিনিটে সর্বনিম্ন-২০ শব্দ।

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৫.পদের নাম: ক্যাফেটেরিয়া হিসাব সহকারী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস।

বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬.পদের নাম: গাড়িচালক

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ৩ বছরের অভিজ্ঞতাসহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

বেতন স্কেল:  (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭.পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

৮.পদের নাম: মালি

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল:  (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

৯.পদের নাম: বার্তা বাহক

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

১০.পদের নাম: গেস্টহাউস অ্যাটেনডেন্ট

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল:  (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

১১.পদের নাম: কার্পেন্টার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল:  (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদনকারীর বয়সসীমা

১৮–৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://bpatc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নং পদে আবেদন ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা;

২–৬ নং পদে আবেদন ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;

৭–১১ নং পদে আবেদন ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ মার্চ ২০২৬, সকাল ১০টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৫ এপ্রিল ২০২৬, বিকাল ৫টা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন