হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ৬ আগস্ট

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ, আবেদন শুরু ৬ আগস্ট

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে (সিজিএ) ৭টি ক্যাটাগরিতে মোট ৫৭৫ জন জনবল নিয়োগের জন্য তিনটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ আগস্ট ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৭ আগস্ট ২০২৬ বিকেল ৪টা।

বিজ্ঞাপন

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি পদ রয়েছে অডিটর পদে। এ পদে ৩৭৮ জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড-১১ অনুযায়ী এ পদের বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা।

অন্যান্য পদগুলোর মধ্যে রয়েছে—

কম্পিউটার অপারেটর: ২টি পদ। গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।

জুনিয়র অডিটর: ৯২টি পদ। গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর: ৪টি পদ। গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

ড্রাইভার: ২টি পদ। গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।

সর্টার: ৪০টি পদ। গ্রেড-১৯, বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা।

অফিস সহায়ক: ৫৭টি পদ। গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন ফি হিসেবে অডিটর পদের জন্য সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা, ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ ও ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডের পদে আবেদন ফি সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

সিজিএ জানিয়েছে, ২৭ ডিসেম্বর ২০২১ সালের প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে যারা আগে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন