বাংলাদেশ ব্যাংকের অধীনে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, গাজীপুরে ২৪টি পদে ১২৬ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হবে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ, চলবে ৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
বিজ্ঞাপন
- আবেদন শুরু: ২৮ এপ্রিল ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ
- কর্মস্থল: গাজীপুর
- বয়স: ১ ডিসেম্বর ২০২৫ তারিখ ১-৯ নং পদের জন্য ২১০-৩২ বছর এবং ১০-২৪ নং পদের জন্য ১৮-৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ ব্যাংক। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: বাংলা কিউআর এর মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা পাঠাতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

