বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদন শুরু হয়েছে ২১ মে ২০২৬ তারিখ থেকে, চলবে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ২০০ টাকা পরিশোধ করতে হবে।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ২১ মে ২০২৬ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
- আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ
- কর্মস্থল: যে কোনো স্থান
- বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ ব্যাংক। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

