জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিয়োগ, আবেদন শেষ ১১ মে

আমার দেশ অনলাইন

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিয়োগ, আবেদন শেষ ১১ মে

সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৭০ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

পর্তুগিজ, স্প্যানিশ, জাপানিজ, রাশিয়ান, ফ্রেঞ্চ ও ইটালিয়ান এই ছয় ভাষায় দক্ষ প্রার্থীরা প্যানেল তৈরির এ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২০ এপ্রিলের মধ্যে ডাকযোগে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

পদের বিবরণ ও সংখ্যা

মোট ৭০টি পদের মধ্যে রয়েছে:

পর্তুগিজ ভাষা: ০৬ জন

স্প্যানিশ ভাষা: ০৬ জন

জাপানিজ ভাষা: ৪০ জন।

রাশিয়ান ভাষা: ০৬ জন।

ফ্রেঞ্চ ভাষা: ০৬ জন।

ইতালিয়ান ভাষা: ০৬ জন।

যোগ্যতা ও সম্মানী

পর্তুগিজ, স্প্যানিশ, রাশিয়ান ও ফ্রেঞ্চ ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম পাস থাকতে হবে। জাপানিজ ভাষার ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাসসহ সমমান লেভেল পাস হতে হবে। ইতালিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম পাস থাকতে হবে।

সংশ্লিষ্ট দেশে তিন বছরের অধিক সময় অবস্থানকারী/স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে বছরের অধিক সময় ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।

নিযুক্ত প্রশিক্ষকেরা প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা সম্মানী পাবেন। তবে এক দিনে সর্বোচ্চ ৪ ঘণ্টার সম্মানী প্রাপ্য হবেন।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বিএমইটির ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের স্ক্যান কপি অনলাইনে পাঠানোর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত অনুলিপিসহ মূল আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

পরীক্ষার সময়সূচি

*সব ভাষার লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ১৫ মে ২০২৬ তারিখ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

*পরীক্ষাকেন্দ্র: ঢাকার মিরপুরের ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’ (ডিটিটিটিআই)

আবেদনের শেষ তারিখ

১১ মে ২০২৬

নির্দেশনা

গত ২৬ মার্চ ২০২৬ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে ইতিমধ্যে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...