কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি অস্থায়ী। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
এক নজরে নিয়োগের তথ্য
পদের নাম: হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬৮টি
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: কিশোরগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ
বয়সসীমা: ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর
আবেদন শুরু: ২ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা
আবেদন পদ্ধতি: ডাকযোগে
আবেদন ফি: ১০০ টাকা
যারা আবেদন করতে পারবেন
আবেদনকারীকে অবশ্যই কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পূরণ করা আবেদনপত্র ডাকযোগের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রে প্রাপক হিসেবে জেলা প্রশাসক, কিশোরগঞ্জ উল্লেখ করতে হবে।
আবেদন ফি বাবদ ১০০ টাকা জেলা প্রশাসক, কিশোরগঞ্জ-এর অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে পৌঁছাতে হবে। তাই ডাকযোগে আবেদন পাঠানোর ক্ষেত্রে শেষ সময়ের আগেই আবেদনপত্র পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


