দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর একটি আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘হিসাবরক্ষক (ডিপো)’ পদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যে ২৯ এপ্রিল ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ১২ মে ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
নিয়োগের সংক্ষিপ্ত তথ্য:
প্রতিষ্ঠান: আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
পদ: হিসাবরক্ষক (ডিপো)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি (ফুলটাইম)
কর্মস্থল: অফিসভিত্তিক, দেশের যেকোনো স্থান
আবেদন শুরু: ২৯ এপ্রিল ২০২৬
আবেদনের শেষ সময়: ১২ মে ২০২৬
যোগ্যতা ও শর্ত:
প্রার্থীদের বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ও প্রয়োজনীয় সফটওয়্যার ব্যবহারে দক্ষতা থাকা আবশ্যক। এ পদের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন ও সুবিধা:
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ১৯ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে নির্ধারিত। এছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, মোবাইল সুবিধা, চিকিৎসা সহায়তা এবং সন্তানের শিক্ষা সহায়তার মতো সুবিধা দেওয়া হবে। হিসাবরক্ষক পদে আবাসনের ব্যবস্থাও রয়েছে।
আবেদন পদ্ধতি:
আগ্রহীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন। বিস্তারিত তথ্য দেখতে এখানে ক্লিক করুন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

