দেশ-বিদেশের সংস্কৃতি

দেশ-বিদেশের সংস্কৃতি
ছবি: সংগৃহীত

আর্ট ফর দ‍্য লাভ অব মুহাম্মাদ (সা.) কনটেস্ট ২০২৬

Islamic Arts Society আয়োজিত আর্ট ফর দ‍্য লাভ অব মুহাম্মাদ (সা.) কনটেস্ট ২০২৬ ছিল প্রতিযোগিতাটির ষষ্ঠ সংস্করণ। এই কনটেস্টে পাঁচ মহাদেশের ২৪টি দেশ থেকে ৪০০টির বেশি শিল্পকর্ম জমা পড়েছে। Traditional Islamic Art ও Contemporary Islamic Art, এই দুই বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয় ক্যালিগ্রাফি, অলংকরণ এবং ঐতিহ্যবাহী ইসলামি শিল্পরীতির মাধ্যমে। Traditional বিভাগে প্রথম পুরস্কার পান মিসরের Salah Abdelkhalek তার Mohammad Rasoul Allah শিল্পকর্মের জন্য। দ্বিতীয় পুরস্কার পান ভারতের Mutiullah Wasifi, তার The Divine Light of Hazrat Muhammad কাজের জন্য। তৃতীয় পুরস্কার পান পাকিস্তানের Abdul Wahab, And He (PBUH) is of the Greatest Character শিল্পকর্মের জন্য। Special Recognition Prize পেয়েছেন মিসরের Essam Said-এর The Noble Ornament। এবারের আয়োজন দেখিয়েছে, ইসলামি শিল্পের ঐতিহ্য ও নবীপ্রেম বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীদের সৃজনশীলতায় ভিন্নভাবে প্রকাশিত হতে পারে।

বিজ্ঞাপন

প‍্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডস ২০২৬

২০২৬ সালের প‍্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ডসের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে ১৫টি বই। এ বছর ৮০টির বেশি বই জমা পড়েছে, যা পুরস্কারটির ইতিহাসে সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষণা, স্মৃতিকথা, সৃজনশীল লেখা ও সমকালীন চিন্তাধারার বিভিন্ন বই রয়েছে তালিকায়। বইগুলোর মধ্যে আছে Hamid Dabashi-এর After Savagery : Gaza, Genocide, and the Illusion of Western Civilization, Susan Abulhawa-এর Every Moment Is a Life : Gaza in the Time of Genocide, Adam Johnson-এর How to Sell a Genocide এবং Nora Lester Murad ও Mary L. Onorato সম্পাদিত Resisting Erasure। চলমান যুদ্ধ ও বাস্তুচ্যুতির সময়ে এসব বই ফিলিস্তিনের ইতিহাস, স্মৃতি ও মানুষের অভিজ্ঞতাকে ধারণ করার পাশাপাশি অন্যায় এবং বিস্মৃতির বিরুদ্ধে শক্তিশালী সাক্ষ্য হয়ে উঠেছে।

হুগো অ্যাওয়ার্ড

২০২৬ সালের হুগো অ্যাওয়ার্ড আগামী ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আনাহেইমে অনুষ্ঠিত ৮৪তম বিশ্ব সায়েন্স ফিকশন (Sci-Fi) সাহিত্য সম্মেলন যুক্তরাষ্ট্রের গ্রেটার লস অ্যাঞ্জেলেসে (LACon V) দেওয়া হবে। সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের সেরা উপন্যাস বিভাগে এবার ছয়টি বই চূড়ান্ত তালিকায় রয়েছে। এগুলো হলো নেদি ওকোরাফোরের Death of the Author, রবার্ট জ্যাকসন বেনেটের A Drop of Corruption, এড্রিয়ান চ্যাটজকোভস্কির Shroud, অ্যালিক্স ই. হ্যারোর The Everlasting, এমিলি টেশের The Incandescent এবং আন্তোনিয়া হজসনের The Raven Scholar। একই সম্মেলনে সেরা নতুন লেখক ও সেরা তরুণদের বইসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের বিজয়ীদের নামও ঘোষণা করা হবে।

গ্রন্থনা : সিয়াম আন-নুফাইস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন