‘কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে, স্বাধীনভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে’

‘কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে, স্বাধীনভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির

রাষ্ট্রপতি নির্বাচন হলেও এ নিয়ে কোনো উৎসব নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আজ মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন। কিন্তু কোনো উৎসব নেই। কারণ ফলাফল আগে থেকেই সবার জানা।’

বিজ্ঞাপন

শিশির মনির বলেন, ‘এমনটা হওয়ার কথা ছিল না। কথা ছিল ৭০ অনুচ্ছেদ সংস্কার হবে এবং স্বাধীনভাবে সবাই ভোটাধিকার প্রয়োগ করবে।’

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের এই সদস্যের বক্তব্য জামায়াত মিডিয়া উইংয়ের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন