সোশ্যাল মিডিয়া, মেসেজিং অ্যাপ ও অনলাইন কমিউনিকেশন এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অপরিচিত মানুষের সঙ্গে সহজেই পরিচয় হচ্ছে, তৈরি হচ্ছে ফ্রেন্ড ও রিলেশনশিপ। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার নতুন নতুন কৌশলও তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম হানি ট্র্যাপ। এখানে ফ্রেন্ডশিপ, লাভ বা ঘনিষ্ঠতার সম্পর্ক তৈরি করে পরে পার্সোনাল ইনফরমেশন, ছবি, ভিডিও কিংবা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ফেক প্রোফাইল, ভিডিও কল, পার্সোনাল ছবি সংগ্রহ, এআই দিয়ে তৈরি ফেক ছবি বা ভিডিও এবং ব্ল্যাকমেইলের মতো কৌশলের কারণে ডিজিটাল হানি ট্র্যাপ এখন আরো জটিল হয়ে উঠছে। তাই অনলাইনে নতুন কারো সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি। বিস্তারিত লিখেছেন সানোয়ার হোসেন।
অতিরিক্ত আগ্রহে সতর্ক হোন
অনলাইনে পরিচয়ের পর কেউ খুব অল্প সময়ের মধ্যে অতিরিক্ত ক্লোজ হওয়ার চেষ্টা করলে সতর্ক হওয়া প্রয়োজন। শুরুতেই পার্সোনাল বিষয় জানতে চাওয়া, অতিরিক্ত প্রশংসা করা কিংবা দ্রুত ইমোশনাল রিলেশন তৈরি করার চেষ্টা সন্দেহের কারণ হতে পারে। তবে এমন আচরণ দেখলেই কাউকে হানি ট্র্যাপের সঙ্গে জড়িত মনে করা ঠিক নয়। বরং অন্যান্য আচরণ ও পরিস্থিতির সঙ্গে মিলিয়ে বিষয়টি বিবেচনা করতে হবে।
প্রোফাইলটি রিয়েল কি না ভেরিফাই করুন
সোশ্যাল মিডিয়ায় ছবি, নাম ও পরিচয় থাকলেই কাউকে রিয়েল ধরে নেওয়া ঠিক নয়। একই ছবি অন্য কোথাও ইউজ করা হয়েছে কি না, প্রোফাইলের পুরোনো পোস্ট কেমন, মিউচুয়াল ফ্রেন্ড আছে কি না এবং দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব তথ্য মিলছে কি না, সেগুলো যাচাই করা যেতে পারে। বিশেষ করে, নতুন কোনো প্রোফাইল থেকে দ্রুত বন্ধুত্ব বা প্রেমের প্রস্তাব এলে একটু সময় নিয়ে পরিচয় যাচাই করা ভালো।
দ্রুত পার্সোনাল ইনফরমেশন দেবেন না
ফোন নম্বর, বাসার অ্যাড্রেস, কর্মস্থল, পরিবারের তথ্য, এনআইডির তথ্য কিংবা অন্য কোনো সেনসিটিভ ইনফরমেশন অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করা উচিত নয়। অনেক সময় প্রতারক প্রথমে সাধারণ কিছু তথ্য জানতে চায়। পরে সেই তথ্য ব্যবহার করে আরো ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারে। তাই অনলাইনে নিজের সম্পর্কে কতটা তথ্য প্রকাশ করছেন, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।
ছবি ও ভিডিও শেয়ারে সতর্ক থাকুন
অনলাইনে পরিচিত কাউকে পার্সোনাল বা ইনটিমেট ছবি ও ভিডিও পাঠানো ঝুঁকিপূর্ণ। সম্পর্ক যতই ট্রাস্টের মনে হোক, সেই কনটেন্ট পরে সেভ, শেয়ার বা মিসইউজ করা হতে পারে। কোনো ছবি বা ভিডিও একবার অন্যের কাছে চলে গেলে সেটি কোথায় ব্যবহার হবে, তার ওপর নিজের নিয়ন্ত্রণ অনেকটাই কমে যায়। তাই শেয়ার করার আগে ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকির কথা ভাবা উচিত।
ভিডিও কলে অস্বাভাবিক রিকোয়েস্টে
কেউ যদি ভিডিও কলে এমন কিছু করতে বলে, যা পার্সোনাল বা আনকমফোর্টেবল, তাহলে তা এড়িয়ে চলুন। অন্যপক্ষ ভিডিও রেকর্ড করছে কি না, তা সবসময় বোঝা সম্ভব নয়। বিশেষ করে অপরিচিত কারো সঙ্গে ভিডিও কলে ব্যক্তিগত মুহূর্ত তৈরি করা থেকে বিরত থাকা নিরাপদ। কারণ অল্প সময়ের একটি ভিডিও পরে ব্ল্যাকমেইলের হাতিয়ার হয়ে উঠতে পারে।
ব্ল্যাকমেইলের শিকার হলে
কেউ পার্সোনাল ছবি বা ভিডিও পাবলিশ করার হুমকি দিলে ভয় পেয়ে তার সব ডিমান্ড মেনে নেওয়া সমস্যার সমাধান নাও করতে পারে। বরং শান্ত থাকুন এবং পরিস্থিতির প্রমাণ সংরক্ষণ করুন। হুমকির মেসেজ, কলের তথ্য, স্ক্রিনশট, প্রোফাইল, ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সেভ করে রাখুন। গুরুতর পরিস্থিতিতে বিশ্বস্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেওয়া উচিত।
হানি ট্র্যাপের কমন সিগন্যাল
অল্প সময়েই অতিরিক্ত ক্লোজ হওয়ার চেষ্টা, আইডেন্টিটি গোপন রাখা, ভিডিও কলে অস্বাভাবিক রিকোয়েস্ট, পার্সোনাল ছবি চাওয়া, দ্রুত মানি ডিমান্ড, কাউকে কিছু না জানানোর প্রেশার কিংবা হুমকি। এসব বিহেভিয়ার দেখা গেলে সতর্ক হওয়া প্রয়োজন। তবে কোনো একটি সিগন্যাল দেখলেই নিশ্চিতভাবে বলা যায় না যে কেউ হানি ট্র্যাপে জড়িত। পুরো সিচুয়েশন, আচরণ ও অন্যান্য ইনফরমেশন মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
শেষ কথা
হানি ট্র্যাপ শুধু লাভ বা রিলেশনশিপের বিষয় নয়। এটি হতে পারে প্ল্যানড ফ্রড, ব্ল্যাকমেইল ও সাইবার ক্রাইমের একটি টেকনিক। অনলাইনে পরিচিত মানুষটি আসলে কে, তার আইডেন্টিটি কতটা রিলায়েবল এবং সে কেন আপনার পার্সোনাল ইনফরমেশন, ছবি বা ভিডিও চাইছে, এসব প্রশ্ন সবসময় মাথায় রাখা জরুরি। অনলাইনে কাউকে বিশ্বাস করার আগে সময় নিন। ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে থিংক করুন। সন্দেহজনক কিছু হলে সাইলেন্ট না থেকে বিশ্বস্ত কারো সঙ্গে কথা বলুন। ট্রাস্ট করার আগে ভেরিফাই করুন। পার্সোনাল ইনফরমেশন দেওয়ার আগে থিংক করুন। বিপদে পড়লে দ্রুত হেল্প নিন। হানি ট্র্যাপ থেকে সেফ থাকার সবচেয়ে কার্যকর উপায় হলো সচেতন থাকা।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

