প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন আমেরিকা সফর সফল করার জন্য যুক্তরাষ্ট্র যুবদলের উদ্যোগে এক পরিচিতি ও কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে জাঁকজমকপূর্ণ এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

সংগঠনের নেতা জাকির চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ আহমেদের তত্ত্বাবধানে সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমানত হোসেন ও রেজাউল আজাদ ভূঁইয়াসহ অন্য নেতারা।

কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন।

জানা গেছে, আমেরিকা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নাগরিক সংবর্ধনা দেওয়ার জন্য ইতোমধ্যে নিউইয়র্কের বিখ্যাত হিলটন ও শেরাটন হোটেলসহ বিভিন্ন স্থান পরিদর্শন এবং প্রয়োজনীয় আলোচনা সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, সবার ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, কৃচ্ছ্রসাধন ও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতকরণের ভিত্তিতেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের স্থান ও সময়সূচির চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন