ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় চালক-হেলপারসহ ৪ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকালে দিকে মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। সেখান থেকে নিরাপদ স্থানে নিতে একটি লং ভেহিক্যাল এনে কাভার্ডভ্যানে রশি লাগানোর কাজ করছিলেন চালক ও হেলপার। এ সময় হঠাৎ ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়।
এ ঘটনার পর আশপাশের লোকজন ও পুলিশ এসে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রথমে ৩জনকে ও পরে আরও একজনকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, নিহত ৪জনের মধ্যে দুজন কাভার্ডভ্যানের চালক ও হেলপার। আরেকজন যাত্রীবাহী বাসটির চালক। অন্য একজনসহ নিহতদের নাম-পরিচয় এখনো ন শ্চিত হওয়া যায়নি।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ খান চৌধুরী জানান, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-edbf32-720x405.webp)