বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়েছে। এতে সর্বমোট ১৮৩ কোটি ২০ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে। এছাড়াও চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার জন্য বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকা থেকে ২৩৬ জনকে আটক ও মায়ানমার সীমান্ত থেকে ৫৪৫ জনকে আটক করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে-৩ কেজি ৭১৩ গ্রাম স্বর্ণ, ১৫৫ গ্রাম ডায়মন্ড, ১৭,৫১৯টি শাড়ী, ৩,৩৮৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫,১১৬টি তৈরী পোশাক, ৪,৫৫৩ মিটার থান কাপড়, ৩,৮১,৪৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৮০০ পিস ইমিটেশন গহনা, ৩২,১২,০৩৫টি আতশবাজি, ৩,৭৬২ ঘনফুট কাঠ, ৩,৭৮৭ কেজি চা পাতা, ৭,৪১০ কেজি সুপারি, ৭,৬২০ কেজি কয়লা, ৩,৫৮৩ ঘনফুট পাথর, ১০ ঘনফুট বালু, ৩৩৭টি মোবাইল, ৩,১৬৯পিস মোবাইলের ডিসপ্লে, ১৪,০৯৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ২৪ হাজার পিস চিকিৎসা সারঞ্জামাদি, ১৬,৫৭১টি চশমা, ৫৯,০৩৫ কেজি জিরা, ১৯,৭৫৪ কেজি চিনি, ৮৪,২৫৫ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ৩,৯৫৪ কেজি রসুন, ৩,৬৫৭ কেজি সার, ২,১৩৯ প্যাকেট কীটনাশক, ৩,৩০,৩৬৯ পিস চকলেট, ৯৫৭ টি গরু/মহিষ, ১২টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৩টি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, ৩টি প্রাইভেটকার/বাস, ৬টি ট্রলি/মাইক্রোবাস, ৪৪টি সিএনজি/ইজিবাইক, ৩৭টি মোটরসাইকেল এবং ১৯টি বাইসাইকেল/ভ্যান।
বিজিবি আরো জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে-৬টি বিদেশি/দেশীয় পিস্তল, ১টি ম্যাগাজিন, ১,৭২৫ রাউন্ড গোলাবারুদ, ৮টি মাইন, ১টি মর্টার শেল, ২টি হাত বোমা, ২টি ককটেল এবং ২টি অন্যান্য অস্ত্র। এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে-২৩,১৩,৮৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪২ গ্রাম হেরোয়িন, ২,৪২৩ বোতল ফেনসিডিল, ৭,৩৫৩ বোতল বিদেশি মদ, ৪৫৩ লিটার বাংলা মদ, ১,৩৪৩ বোতল ক্যান বিয়ার, ১,১৪৯ কেজি গাঁজা, ১,৭০,০৪৬ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১,২২,৯৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ১৫,৫৯৮ বোতল বিভিন্ন প্রকার সিরাপ, ৪৯,৫৪২টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২২,১১৫ পিস মদ তৈরীর বড়ি ও ২৪,৯১,৯০১ পিস বিভিন্ন প্রকার ঔষধ/ট্যাবলেট।
বিজিবি আরও জানায়, সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৯ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮৬ জন বাংলাদেশি নাগরিক, ২ জন ভারতীয় নাগরিক এবং ৫৪৫ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

