মুসলমানদের পক্ষে বলে নির্বাসনে থাকতে হয়েছে: মাহমুদুর রহমান

জেলা প্রতিনিধি, কুমিল্লা

মুসলমানদের পক্ষে বলে নির্বাসনে থাকতে হয়েছে: মাহমুদুর রহমান

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষের স্বাধীনতার কথা ও মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাকে দীর্ঘ ৬ বছর নির্বাসনে থাকতে হয়েছে। ৫ বছর কারাবরণ করতে হয়েছে। আজ আমি আমার বাবার কবরের পাশে বসে বক্তব্য দিতে পারছি । আমার বাবা ও দুই ছোট ভাই এখানের মাটিতে শুয়ে আছে। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।

বুধবার দাউদকান্দি দৌলতপুর ইউনিয়ন উনার গ্রামের বাড়ি ভাউরিয়ায় বাবা, দাদাও দাদীর কবর জিয়ারত করেন এবং মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার জন্যও আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমার অসমাপ্ত কাজগুলা সম্পন্ন করার তৌফিক দান করে। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।

এর আগে পাঠক মেলার সভাশেষে দাউদকান্দি প্রেস ক্লাবে মাহমুদুর রহমান বলেন, মিডিয়াতে যে লড়াইটা আমি করছি সেটা আপনাদের জন্যই করছি। আমি মিডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করছি। এখানে নতুন করে বলার কিছুই নাই। দাউদকান্দির সন্তান হিসেবে আপনারা আমাকে পাশে পাবেন এবং আপনারা নিশ্চই আমার পাশে থাকবেন। আমি বাংলাদেশের স্বাধীনতা ও মিডিয়ার স্বাধীনতার জন্য যে লড়াইটা করছি সেটা যেন করে যেতে পারি, আপনারা দোয়া করবেন। আপনাদেরকে সাথে নিয়ে যেন এ লড়াইটা করতে পারি। লড়াইটা যেন চালিয়ে যেতে পারি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন