পাকিস্তান-ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে জাহাজ

পাকিস্তান-ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে জাহাজ

পাকিস্তান থেকে আমদানি করা ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। একই সময় ভারত থেকে ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে আরেকটি বন্দরে এসেছে।

বুধবার বিকেলে এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় পাকিস্তান ও ভারত থেকে এই চাল আমদানি করা হয়েছে। জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই  খালাসের কার্যক্রম শুরু  হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন