জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা ও জাতীয় সংসদের নারী এমপি রোকেয়া বেগম বলেছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা ৩ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না তাই তাদের জন্য বাজেটে বরাদ্দ দাবি করছি।
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
রোকেয়া বেগম আরো বলেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়া হলেও তাদেরকে রাজনৈতিক সুরক্ষা দেওয়া হচ্ছে না।
এর আগে শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
তিনি আরো বলেন, এই সরকারের ৪ মাস। বিরোধী দল বলছে আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হতে। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, তাকে সহযোগিতা করুন। আপনাদের অনেকের কারণে আবারও যদি দানব হাসিনা— আল্লাহ না করুক, আল্লাহ না করুক— ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


