জুলাই জাদুঘরের নতুন মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

জুলাই জাদুঘরের নতুন মহাপরিচালক হলেন এহসান মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ। বুধবার সরকার তাকে এক বছরের জন্য এ পদে নিয়োগ দিয়েছে।

বিজ্ঞাপন

সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এহসান মাহমুদের। দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করার পাশাপাশি তিনি সৃজনশীল সাহিত্য, রাজনৈতিক বিশ্লেষণ এবং সমকালীন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে আসছেন।

এহসান মাহমুদের জন্ম মাদারীপুর জেলায়। তার পৈতৃক নিবাস বরিশালের মুলাদী উপজেলায়। সাংবাদিকতা পেশায় তিনি দেশের বিভিন্ন গণমাধ্যম ও প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন ও নেত্র নিউজ।

সাংবাদিকতার পাশাপাশি কথাসাহিত্য ও অন্যান্য সৃজনশীল লেখালেখিতেও এহসান মাহমুদ নিজের প্রতিভার ছাপ রেখেছেন। সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি রাজনীতি ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও তিনি নিয়মিত লিখে আসছেন।

এ ছাড়া রাজনীতি ও সমকালীন বাংলাদেশের বিভিন্ন বিষয়ে তার প্রবন্ধ ও গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে। এসব লেখালেখির মধ্য দিয়ে সমকালীন বাংলাদেশের রাজনীতি, সমাজ ও বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে তার বিশ্লেষণ উঠে এসেছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক পদে এহসান মাহমুদের নিয়োগের মেয়াদ হবে এক বছর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...