সৌদি আরবে বিমানবন্দর হামলা

রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মাম এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতাদেশ আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখ (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। সম্মানিত যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এই বিশেষ কার্যক্রম আগামী ৪ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এ ছাড়াও ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

উল্লিখিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও হালনাগাদ যাত্রাসূচি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন