আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিজিবির অভিযানে ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার

বিজিবির অভিযানে ফেব্রুয়ারিতে ১৩১ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ফেব্রুয়ারি মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে প্রায় সাড়ে ১৭ লাখ পিস ইয়াবা, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ৯৩৭ কেজি গাঁজা এবং প্রায় ২ লাখ পিস নেশাজাতীয় ট্যাবলেড। এছাড়া ১৬৯ গ্রাম স্বর্ণ, বিপুল পরিমাণ শাড়ি, থ্রিপিস, তৈরি পোশাক, কসমেটিক্স, চকলেট ও আতশবাজি জব্দ করা হয়েছে।

অভিযানে ১৩টি বিদেশি ও দেশীয় পিস্তল, একটি রাইফেল, ১৬০ রাউন্ড গোলাবারুদ ও ১৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ১৪১ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি, দুই ভারতীয় ও ১৩৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...