১৫২২ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি

১৫২২ পুলিশ সদস্য ফেরত পাচ্ছেন চাকরি

আওয়ামী লীগ শাসনামলে চাকরিচ্যুত ১ হাজার ৫২২ পুলিশ সদস্য তাদের চাকরি ফেরত পাচ্ছেন। বিভিন্ন কারণে পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত ১ হাজার ৫২২টি আবেদন পুলিশ সদর দপ্তরে গৃহীত হয়েছে। আবেদনকারীদের মধ্যে কনস্টেবল ১ হাজার ২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই/এটিএসআই ১৮০ জন, এসআই/সার্জেন্ট/টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন।

বিজ্ঞাপন

জানা গেছে, এসব সদস্যকে চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত আবেদনসমূহ পর্যালোচনার জন্য গত বছরের আগস্টে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। কমিটি ইতোমধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে। যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদের চাকরিতে পুনর্বহালের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স হতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। এছাড়া যাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, আর্থিক দুর্নীতি ও অন্যান্য অভিযোগে ফৌজদারী মামলা রয়েছে তাদের বিষয়ে বিবেচনা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, ১৫২২ চাকরিচ্যুত পুলিশ সদস্য তাদের চাকরি ফেরত পাচ্ছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন