জেবিএবি’র বেসরকারি ব্যাংক শাখার আহ্বায়ক কমিটি

জেবিএবি’র বেসরকারি ব্যাংক শাখার আহ্বায়ক কমিটি

জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বাংলাদেশের (জেবিএবি) বেসরকারি ব্যাংক শাখার ৭১ সদস্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট সাইফুল ইসলাম মাসুমকে আহ্বায়ক ও সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের এক্সিকিউটিভ কর্মকর্তা ওমর ফারুককে সদস্যসচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে রাজধানীর মতিঝিলে জীবন বীমা ভবনে এক অনুষ্ঠানে এ কমিটি গঠন করা হয়। জেবিএবি’র কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান এ কমিটি অনুমোদন দেন।

কমিটিতে অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভিরুল হক, যুগ্ম আহ্বায়ক শামছুল আরেফীন নিয়াজ, মোহাম্মদ সাইফুর রহমান, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মিরাজ উদ্দিন চৌধুরী, ও যুগ্ম আহ্বায়ক (প্রচারের দায়িত্বে) সবুজ সিকদার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন