প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত এর সাক্ষাৎ

বাংলাদেশ-রাশিয়া সামরিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ-রাশিয়া সামরিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একেএম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

আজ রোববার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে এই সাক্ষাতে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

রোববার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন