মিজানুর রহমান আজহারী

জিলহজ মাসের প্রথম দশ দিন হলো—বছরের শ্রেষ্ঠ দশ দিন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জিলহজ মাসের প্রথম দশ দিন হলো—বছরের শ্রেষ্ঠ দশ দিন

জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, জিলহজ মাসের প্রথম দশ দিন হলো— বছরের শ্রেষ্ঠ দশটি দিন।

সোমবার ফেসবুকে তিনি বলেন, জিলহজ্জ মাসের প্রথম দশ দিন হলো — বছরের শ্রেষ্ঠ দশটি দিন, কারণ এই দিনগুলিতে সকল উম্মাহাতুল ইবাদাত তথা মৌলিক ইবাদত (সালাত, সিয়াম, হজ্জ এবং কুরবানি) সমূহের সন্নিবেশ ঘটেছে। কুরআনুল কারীমে সূরা আল-ফজরে আল্লাহ তা’আলা এই দশ দিনের শপথ করেছেন। এই দশ দিনের নেক আমলসমূহ আল্লাহ তা’আলার কাছে অত্যন্ত বেশী প্রিয়। এমনকি জি.হা.দের চাইতেও বেশি।

বিজ্ঞাপন

এছাড়াও ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো কিছু আমল আমরা ভালো লাগে। তার মধ্যে একটি হচ্ছে, জিলহজ মাসের প্রথম দশকে তারা বাড়িতে একটি ডিভাইস লাগিয়ে রাখন। সেখানে পথচারীরা সেখান দিয়ে যাওয়ার সময় মৃদু স্বরে তাকবির শুনতে পান। আমিও আমার বাসা ও মসজিদে এই ডিভাইস লাগিয়েছি। পথচারীরা তাকবির শুনলে তাদের জিলহজ মাসের প্রথম দশকের কথা মনে পড়বে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...