খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের নেতৃত্বে হাফিজ-উজ্জ্বল

খুলনা ব্যুরো

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের নেতৃত্বে হাফিজ-উজ্জ্বল

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. মো. উজ্জ্বল হোসেন।

তালিকা অনুযায়ী সংগঠনটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জোনায়েত ও মো. জহিরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাহিদ হোসেন ও ফাতেমা জাহান। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৌমিক মজুমদার এবং কোষাধ্যক্ষ ডা. ফৌজিয়া বাহার।

বিজ্ঞাপন

কমিটিতে ১৭ জন শিক্ষককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন ড. মোছা. ওয়াহেদা রহমান আনসারী, আনিকা আহমেদ, নিলুফা ইয়াসমিন পলি, সালমা খাতুন, ইসমত জেরিন, ডা. মোছা. মাহমুদা খাতুন, ডা. শাওলিন ফেরদৌস, ডা. নাজমীন সুলতানা রুনা, ডা. মোছা. আশরাফি সিদ্দিকা, ইসরাত জাহান হেরিন, ডা. মো. আসাদুজ্জামান লাভলু, ডা. মো. শহীদুল্লাহ, ডা. সোলেমা আক্তার শান্তা, ফাহিমা আক্তার জলি, মাহবুবা আক্তার মিশু, জান্নাতুল ফেরদৌস সিফাত ও জাহরুল জান্নাত পিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন