জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে চলমান সংঘর্ষের মধ্যেই এবার উত্তপ্ত পরিস্থিতি ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাস। সেখানে ছাত্রদল ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে রাজধানীর পুরান ঢাকায় আলিয়া মাদরাসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হল দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, দুই পক্ষের শিক্ষার্থীদের হাতে লাঠি। এ সময় ইট-পাটকেল ছুড়তেও দেখা যায় তাদের। অনেকের মাথায় হেলমেট। এদিকে সংঘর্ষ থামাতে ব্যস্ত পুলিশ বাহিনীর সদস্যরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


