২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
অনুমোদিত মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তার ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে ৪ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দ্বিতীয় মামলা অনুমোদন দিয়েছে।
অন্যদিকে তৃতীয় মামলায় তাদের ছেলে আনিসুর রহমানের বিরুদ্ধে ৯ কোটি ৮৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের আনা হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

