আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বাধীনতা দিবস: কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

স্বাধীনতা দিবস: কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত

রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৬ উপলক্ষে কুচকাওয়াজ ও ফ্লাই-পাস্টের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সেনা, নৌ ও বিমান বাহিনীসহ বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে এ মহড়া হয়ে অনুষ্ঠিত হয়। ঢাকের তালে তালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেয় দলগুলো। ঘোড়ায় চড়ে আগমন ঘটে ৯ পদাতিক ডিভিশনের জিওসির। প্রধানমন্ত্রীর আগমন ঘটলে যেভাবে অভ্যর্থনা জানানো হবে সেটিও মহড়া হয়। জাতীয় সংগীত বাজানোর সময় সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন

জাতীয় পতাকাবাহী দলকে সামনে রেখে একে একে রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্যারেড গ্রাউন্ড ত্যাগ করে বিভিন্ন বাহিনীর কন্টিনজেন্ট। মহড়ায় অংশগ্রহণ করে প্যারাস্যুটিং দল। দেশের প্রতিরক্ষা সক্ষমতা, আধুনিক সামরিক সরঞ্জাম এবং বাহিনীগুলোর সমন্বিত দক্ষতা তুলে ধরা হয়েছে। মহড়া প্রত্যক্ষ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর মহান স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল কুচকাওয়াজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন