জাহাজে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

জাহাজে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে সংঘটিত দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার রাজধানীর বিএসসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে জাহাজদ্বয়ের অগ্নি দুর্ঘটনায় নিহত ক্যাডেট ও নাবিকদের প্রতি পরিবারকে ত্রিশ লক্ষ টাকা করে মোট চারটি পরিবারের হাতে এক কোটি বিশ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

বিজ্ঞাপন

এ সময় উপদেষ্টা নিহত নাবিক ও ক্যাডেটদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চেক প্রদানকালে উপদেষ্টা বলেন, অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছি। সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও পড়ালেখার বিষয়েও বিএসসি সহযোগিতা করছে। তাছাড়া, এই আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বিএসসি মেরিন কমিনিটির জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে।

বিএসসিকে সরকারের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক সংস্থা হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিএসসি মেরিটাইম সেক্টরের উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিকমানের শিপিং সেবা প্রদানের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটির কার্যক্রম আরো বিস্তৃত ও লাভজনক করতে দুটি এলএনজি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর এম.টি বাংলার জ্যোতি জাহাজ ডলফিন জেটিতে অবস্থান কালে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন