নামাজ শেষে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

নামাজ শেষে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সোমবার ঢাকার জাতীয় ঈদগাহে ঈদের নামাজের পরে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।

বিজ্ঞাপন
yunus eid-1

এর আগে নামাজ শেষ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, আজ অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এ ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা।

yunus eid-3

জনগণের সাথে ড. ইউনূসের শুভেচ্ছো বিনিময়ের ভিডিও শেয়ার করে ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, শেষ কবে বাংলাদেশের মানুষ নিজ দেশের রাষ্ট্রপ্রধানের সাথে একই কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ে এইভাবে কুশল বিনিময় করেছে জানা নেই....!

yunus eid-4

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন