দেশে পৌঁছেই যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

স্পোর্টস রিপোর্টার

দেশে পৌঁছেই যে বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী

আওয়ামী রোষানলে পড়ে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন দেশের তরুণ আলেম ও আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছেন তিনি। এ খবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় নিজের কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন যা হুবহু তুলে ধরা হলো-

বিজ্ঞাপন

আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...